২৪ঘন্টার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে দিনমজুর পরিবারের কিশোরের চিকিতসা শুরু শিলিগুড়িতে
দি নিউজ লায়ন ; বড়দিনের ছুটি উপেক্ষা করে ২৪ঘন্টার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে দিনমজুরের পরিবারের কিশোরকে অস্ত্রপাচারের ব্যবস্থা করলেন রাজগঞ্জ বিডিও।বড়দিনে দপ্তর বন্ধ থাকায় কিশোরের বাড়িতে এসেই স্বাস্থ্যসাথী কার্ডের প্রক্রিয়া সম্পন্ন করলেন দপ্তরিয় আধিকারিক।গত ১৮ই ডিসেম্বর রাতে রেল লাইন পেড়িয়ে বাড়ি ফেরার পথে হোঁচট খেয়ে লাইনের ওপর পড়ে যায় শান্তিপাড়ার দিনমজুর পরিবারের বছর ১৪-১৫এর কিশোর ইয়াসিন আলী।
পরিবার জানায় দূর্ঘটনায় তার ডানহাত গুরুতর জখম হয়। এলাকার স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলার পর মেডিকেল কলেজ হাসপাতালের তরফে জানানো হয় তার ডান হাত দুর্ঘটনায় বাদ পড়েছে জটিল অস্ত্রোপচারের জন্য কলকাতায় যেতে হবে। তবে শিলিগুড়ি ফুলবাড়ি এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সম্ভব বলে জানতে পারে পরিবারের সদস্যরা কিন্তু সেখানে চিকিৎসাবাবদ ২-২.৫লক্ষ টাকার প্রয়োজন।
অথবা স্বাস্থ্য সাথী কার্ড থেকে থাকলে ওই বেসরকারি হাসপাতালে নিখরচায় অস্ত্রোপাচার করা সম্ভব বলে জানানো হয় পরিবারটিকে। এরপর ২৪শে ডিসেম্বর রাতে এলাকার তৃনমূল নেতৃত্বদের কাছে বিষয়টি জানায় কিশোরের পরিবার। ২৫শে ডিসেম্বর তৃনমূল যুব নেতৃত্বরা রাজগঞ্জ বিডিও নরুব শেরপাকে জানালে তিনি বড়দিনের ছুটি উপেক্ষা করে নিজে সশরীরে কিশোরের বাড়িতে এসে ২৪ঘন্টার মধ্যে স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করে হাতে তুলে দেন। শনিবার ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয় কিশোর।

Post a Comment